আমি মারের সাগর পাড়ি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে।
মাভৈঃবাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে।
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়—
আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়।
দিন ফুরালে, জানি জানি, পৌছে ঘাটে দেব আনি
আমার দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে।
Transliteration in English
Aami maarer saagor paari debo bisham jharer baaye Aamar bhoybhaanga ei naaye. Maabhoi baanir bharsa niye chhnera paale buk phuliye Tomar oi paaretei jaabe tori chhaaya bater chhaaye. Poth aamare sei dekhabe je aamare chaay - Aami abhoy mone chhaarbo tori, ei shudhu mor daay. Din phurale, jaani jaani, pnouchhe ghaate debo aani Aamar dukhkha diner raktakamol tomar koruno paaye.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি মারের সাগর পাড়ি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে।
মাভৈঃবাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।