আর রেখো না আঁধারে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
আর রেখো না আঁধারে, আমায় দেখতে
দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে
দাও। কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর,
নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে—
আমায় দেখতে দাও।
জানি না তো কোন্ কালো এই ছায়া,
আপন ব’লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।
স্বপ্নভারে জমল বোঝা, চিরজীবন শূন্য খোঁজা—
যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে
আমায় দেখতে দাও।
Transliteration in English
Aar rekho naa aandhare, aamay dekhte daao. Tomar maajhe aamar aaponare dekhte daao. Knaadao jodi knaadao ebar, sukher glaani soy na je aar, Nayon aamar jaak-na dhuye oushrudhaare - Aamay dekhte daao. Jaani naa to kon kaalo ei chhaaya, Aapon bole bhulay jhakhon ghanay bisham maaya. Swapnobhaare jomlo bojha, chirojiban shunyo khnoja - Je mor aalo lukiye aachhe raater paare Aamay dekhte daao.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আর রেখো না আঁধারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আর রেখো না আঁধারে, আমায় দেখতে
দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে
দাও। কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর,
শ্রুধারে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।