হায় অতিথি, এখনি

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা।
এসেছিলে দ্বিধাভরে কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।
জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা। দেখা
হল, হয় নি চেনা— প্রশ্ন ছিল, শুধালে না– আপন
মনের আকাঙ্ক্ষারে আপনি কেন করলে হেলা।

Transliteration in English

Haay atithi, ekhoni ki holo tomar jaabar bela.
Dekho aamar hridayotale saara raater aason mela.
Esechhile didhabhare   kichhu bujhi chaabar tore,
Nirab chokhe sondhaloke kheyal niye korle khela.
Jaanale na gaaner bhaashay enechhile je protyasha.
Shaakhar aagay boslo paakhi, bhule gelo bnaadhte baasa.
Dekha holo, hoyni chena -    proshno chilo, sudhale na -
Aapon moner aakankhare aapni keno korle hela.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হায় অতিথি, এখনি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হায় অতিথি, এখনি” গানটি শুরু হয়:

তিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা।
এসেছিলে দ্বিধাভরে কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হায় অতিথি, এখনি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হায় অতিথি, এখনি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হায় অতিথি, এখনি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হায় অতিথি, এখনি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান