আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে।
একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপনমনে,
সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে।
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল—
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্ ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে।
Transliteration in English
Aasharhsondhya ghoniye elo, gelo re din boye. Bnaadhon-haara brishtidhaara jhorchhe roye roye. Ekla bose gharer kone ki bhaabi je aapon mone, Sajol haawa juthir bone ki katha jaay koye. Hridaye aaj dheu diyechhe, khnuje na paai kul; Sourabhe praan knaadiye tole bhije boner phul. Aandhar raate proharoguli kon sure aaj bhoriye tuli, Kon bhule aaj sakol bhuli aachi aakul hoye.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে।
একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপনমনে,
সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।