অয়ি বিষাদিনী বীণা

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান—
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ। হা
রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি
আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল।
আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান। এই
কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান।
আজ অভাগিনী— আজ অনাথিনী
ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি,
পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া!
কাঁদিতেও কেহ দেয় না বিধি।
হায় রে বিধাতা, জানে না তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার—
কত-না শোণিত দিত রে ঢালি।

Transliteration in English

Oyi bishadini bina, aay lo sokhi, ga lo sei-sab purano gaan -
Bohudinkar lukano swapone    bhoriya de na lo aandhar praan.
Ha re hatobidhi, mone pore tor    sei ekdin chhilo
Aami aarjolokkhi ei himalaye ei binodini bina kare loye
Je gaan geyechhi se gaan shuniya jagot chomki utthiachhilo.
Aami orjunere -    aami judhishtthire koriyachhi stanodaan.
Ei kole bosi baalmiki korechhe punyo raamayan gaan.
Aaj abhagini -   aaj anathini
Bhoye bhoye bhoye lukaye lukaye nirabe nirabe knaadi,
Paachhe janonir rodan shuniya   ekti santan utthe re jaagiya !
Knaaditeo keho dey na bidhi.
Haay re bidhata, jaane na taahara sedin giyachhe choli
Je din muchhite bindu-oshrudhaar kato-na korito santan aamar -
Kato na shonito dito re dhaali.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“অয়ি বিষাদিনী বীণা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“অয়ি বিষাদিনী বীণা” গানটি শুরু হয়:

য়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান—
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ। হা
রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি
আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“অয়ি বিষাদিনী বীণা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“অয়ি বিষাদিনী বীণা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“অয়ি বিষাদিনী বীণা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“অয়ি বিষাদিনী বীণা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান