বিদায় যখন

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায় ভাকব না ফিরে ফিরে।
করব তোমায় কী সম্ভাষণ,
কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা
নিকুঞ্জকুটিরে।
তুমি আপনি যখন আস তখন
আপনি কর ঠাঁই—
আপনি কুসুম ফোটাও, মোরা
তাই দিয়ে সাজাই।
তুমি যখন যাও চলে যাও
সৰ আয়োজন হয় যে উধাও—
গান ঘুচে যায়, রঙ মুছে যায়,
তাকাই অশ্রুনীরে।

Transliteration in English

Bidaay jakhon chaaibe tumi dokkhinosomire,
Tomay daakbo na to phire.
Korbo tomay ki sambhashon,
Kothay tomar paatbo aason
Paatajhara kusumjhora
Nikunjokutire.
Tumi aapni jakhon aaso takhon
Aapni karo thnaai,
Aapni kusum photao, mora
Taai diye saajai.
Tumi jakhon jaao chole jaao
Sab aayojan hoy je udhaao,
Gaan ghuchhe jaay, rong muchhe jaay,
Taakai oshruneere.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বিদায় যখন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বিদায় যখন” গানটি শুরু হয়:

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায় ভাকব না ফিরে ফিরে।
করব তোমায় কী সম্ভাষণ,
কোথায় তোমার পাতব আসন

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বিদায় যখন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বিদায় যখন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বিদায় যখন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বিদায় যখন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান