জানি জানি তোমার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে,
আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের
শেষে॥ সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন—
মোর হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে॥
ওগো, জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা
তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা।
আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস—
আমার ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে॥
Transliteration in English
Jaani jaani tomar preme sakol premer baani meshe, Aami seikhanetei mukti knuji diner seshe. Sethaay premer charom sadhon, jaay khose taar sakol bnaadhon - Mor hridoypaakhir gagon tomar hridoyodeshe. Ogo, jaani aamar shraanto diner sakol dhaara Tomar gobhir raater shaantimaajhe klaantihaara. Aamar dehe dharer parosh tomar sudhaay holo saros - Aamar dhulari dhan tomar maajhe nutan bese.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জানি জানি তোমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে,
আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের
শেষে॥ সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন—
মোর হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।