দুয়ার মোর পথপাশে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
দুয়ার মোর পথপাশে, সদাই তারে খুলে রাখি।
কখন্ তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি।
শ্রাবণে শুনি দূর মেঘে লাগায় গুরু গরো-গরো,
ফাগুনে শুনি বায়ুবেগে জাগায় মৃদু মরো-মরো—
আমার বুকে উঠে জেগে চমক তারি থাকি থাকি।
সবাই দেখি যায় চলে পিছন-পানে নাহি চেয়ে
উতল রোলে কল্লোলে পথের গান গেয়ে গেয়ে।
শরৎ-মেঘ যায় ভেসে উধাও হয়ে কত দূরে
যেথায় সব পথ মেশে গোপন কোন্ সুরপুরে।
স্বপনে ওড়ে কোন্ দেশে উদাস মোর মনোপাখি।
Transliteration in English
Duwar mor pathopashe, sadai taare khule raakhi. Kakhon taar ratho aase byakul hoye jaage aakhi. Shraabone shuni dur meghe laagay guru garo-garo, Phaagune shuni baayubege jaagay mridu maro-maro - Aamar buke utthe jege chamok taari thaaki thaaki. Sabai dekhi jaay chole pichan-paane naahi cheye Utalo role kallole pather gaan geye geye. Sharot-megh jaay bhese udhaao hoye kato dure Jethay sab patho meshe gopan kon suropure. Swapone ore kon deshe udaas mor monopaakhi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুয়ার মোর পথপাশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দুয়ার মোর পথপাশে, সদাই তারে খুলে রাখি।
কখন্ তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি।
শ্রাবণে শুনি দূর মেঘে লাগায় গুরু গরো-গরো,
ফাগুনে শুনি বায়ুবেগে জাগায় মৃদু মরো-মরো—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।