নিত্য নব সত্য তব

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়
পরিপূর্ণ জ্ঞানময়
কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে?
রয়েছি বসি দীর্ঘনিশি
চাহিয়া উদয়দিশি
ঊর্ধ্বমুখে করপুটে—
নবসুখ-নবপ্রাণ-নবদিবা-আশে॥
কী দেখিব, কী জানিব,
না জানি সে কী আনন্দ—
নূতন আলোক আপন মনোমাঝে।
সে আলোকে মহাসুখে
আপন আলয়মুখে
চলে যাব গান গাহি—
কে রহিবে আর দূর পরবাসে॥

Transliteration in English

Nityo nabo sotyo tabo subhro alokmoy
Poripurno gyanomoy
Kobe hobe bibhasito mamo chitto-aakashe ?
Royechhi bosi dirghonishi
Chaahiya udayodishi
Urdhomukhe karopute -
Nabosukho-nabopraan-nabodiba-aashe.
Ki dekhibo, ki jaanibo,
Na jaani se ki anondo -
Notun aalok aapon monomaajhe.
Se aaloke mahasukhe
Aapon aalaymukhe
Chole jaabo gaan gaahi -
Ke rohibe aar dur porobaase.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিত্য নব সত্য তব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নিত্য নব সত্য তব” গানটি শুরু হয়:

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়
পরিপূর্ণ জ্ঞানময়
কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে?
রয়েছি বসি দীর্ঘনিশি

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নিত্য নব সত্য তব” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নিত্য নব সত্য তব” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নিত্য নব সত্য তব” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নিত্য নব সত্য তব” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান