চলেছে তরণী প্রসাদপবনে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো হে শান্তিভবনে। এ
ভবসংসারে ঘিরেছে আঁধারে, কেন রে ব’সে হেথা ম্লানমুখ।
প্রাণের বাসনা হেথায়, পূরে না, হেথায় কোথা প্রেম কোথা
সুখ। এ ভবকোলাহল, এ পাপহলাহল, এ দুখশোকানল দুরে
যাক। সমুখে চাহিয়ে পুলকে গাহিয়ে চলে রে শুনে চলি তাঁর
ডাক। বিষয়ভাবনা লইয়া যাব না, তুচ্ছ সুখদুখ প’ড়ে
থাক্। ভবের নিশীথিনী ঘিরিবে ঘনঘোরে, তখন কার মুখ চাহিবে।
সাধের ধনজন দিয়ে বিসর্জন কিসের আশে প্রাণ রাখিবে।
Transliteration in English
Cholechhe taroni prosadopabone, ke jaabe eso hey shaantibhabone. E bhabosongsare ghirechhe aandhare, keno re bose hetha mlaanmukh. Praaner baasona hethay pure na, hethay kotha prem kotha sukh. E bhabokolahal, e paapohalahal, e dukhoshokanal dure jaak. Sumukhe chaahiye pulake gaahiye chalo re shune choli tnaar daak. Bishayobhaabona loiya jaabo na, tuchho sukhodukh pore thaak. Bhaber nishithini ghiribe ghanoghore, takhon kaar mukh chaahibe. Saadher dhanojan diye bisharjan kiser aashe praan raakhibe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চলেছে তরণী প্রসাদপবনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো হে শান্তিভবনে। এ
ভবসংসারে ঘিরেছে আঁধারে, কেন রে ব’সে হেথা ম্লানমুখ।
প্রাণের বাসনা হেথায়, পূরে না, হেথায় কোথা প্রেম কোথা
সুখ। এ ভবকোলাহল, এ পাপহলাহল, এ দুখশোকানল দুরে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।