দিনগুলি মোর সোনার

দেখা হয়েছে: 12

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা—
উড়ে গেল, সকল কথা কইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
স্বপন দেখি, যেন তারা কার
আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি। ওরা
কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

Transliteration in English

Dinguli mor sonar khnaachay roilo na -
Sei-je aamar naana ranger dinguli.
Kaannahaasir bnaadhan taara soilo na -
Sei-je aamar naana ranger dinguli.
Aamar praaner gaaner bhaasha
Shikbe taara chhilo aasha -
Ure gelo, sakol katha koilo na -
Sei-je aamar naana ranger dinguli.
Swapon dekhi, jeno taara kaar aashe
Phere aamar bhaanga khnaachar chaar paashe -
Sei-je aamar naana ranger dinguli.
Eto bedon hoy ki phnaaki.
Ora ki sab chhaayar paakhi.
Aakash-paare kichui ki go roilo na -
Sei-je aamar naana ranger dinguli.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দিনগুলি মোর সোনার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দিনগুলি মোর সোনার” গানটি শুরু হয়:

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দিনগুলি মোর সোনার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দিনগুলি মোর সোনার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দিনগুলি মোর সোনার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দিনগুলি মোর সোনার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান