দাঁড়াও আমার আঁখির
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
দাঁড়াও আমার আঁখির
আগে। তোমার দৃষ্টি হৃদয়ে
লাগে। সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে,
আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ
মাগে। এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী
বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও
হে। যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও
হে। দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।
Transliteration in English
Dnaarao aamar aankhiro aage. Tomar dristi hridoye laage. Samukh aakashe charachorloke ei aparupo aakulo aaloke dnaarao hey, Aamar paran palake palake chokhe chokhe tabo darosh maage. Ei je dharoni chheye bose aachhe ihar maadhuri baarao hey. Dhulay bichhano shyam anchale dnaarao hey naath, dnaarao hey. Jaaha kichhu aachhe sakoli jhnaapia, bhuban chhaapia, jiban byapia dnaarao hey. Dnaarao jekhane birohi e hiya tomari laagia ekela jaage.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দাঁড়াও আমার আঁখির” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দাঁড়াও আমার আঁখির
আগে। তোমার দৃষ্টি হৃদয়ে
পরূপ আকুল আলোকে দাঁড়াও হে,
আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।