মধুঋতু নিত্য হয়ে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে—
যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে। যায়
যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়—
ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে।
যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান—
এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান।
পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে—
আগুন-ভরা ফাগুনকে ভোৱ কাঁদায় যেন আষাঢ় এসে।
Transliteration in English
Modhuritu niyto hoye roilo tomar modhur deshe - Jaawa-aasar kaana hnaasi haaway setha beray bhese. Jaay je jana sei shudhu jaaye, phul phota to phuroy na haay - Jhorbe je phul sei keboli jhore pare bela sheshe. Jakhon aami chhilem kaachhe takhon koto diyechhi gaan - Ekhon aamar dure jaawa, ero ki go naai kono daan. Pushpoboner chhaayay dheke ei aasha taai gelem rekhe - Aagun-bhara phaagun ke tor knaaday jeno aasharh ese.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মধুঋতু নিত্য হয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে—
যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে। যায়
যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়—
ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।