দূর রজনীর স্বপন
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে। হায়
রে সে কাল হায় রে কখন চলে যায় রে আজ এ কালের
মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে। যে মহাকাল
দিন ফুরালে আমার কুসুম ঝরালো সেই তোমারি তরুণ
ভালে ফুলের মালা পরালো। শুনিয়ে শেষের কথা
সে কাঁদিয়ে ছিল হতাশে, তোমার মাঝে নতুন
সাজে শুন্য আবার ভরালো। আমরা খেলা খেলেছিলেম, আমরাও
গান গেয়েছি। আমরাও পাল মেলেছিলেম, আমরা
তরী বেয়েছি। হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি—
নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।
Transliteration in English
Dur rajonir swapon laage aaj nutaner haasite, Dur phaaguner bedan jaage aaj phaaguner bnaashite. Haay re se kaal haay re kakhon chole jaay re. Aaj e kaaler morichikay natun maayay bhaasite. Je mahakaal din phurale aamar kusum jharalo Sei tomari torun bhaale phuler maala poralo. Shuniye shesher katha se knaadiye chhilo hatashe, Tomar maajhe natun saaje shunyo aabar bharalo. Aamrao paal melechhilem, aamra tori beyechhi. Haaray ni ta haaray ni boitarani paarai ni - Nobin chokher chapal aaloy se kaal phire peyechhi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দূর রজনীর স্বপন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে। হায়
রে সে কাল হায় রে কখন চলে যায় রে আজ এ কালের
মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে। যে মহাকাল
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।