কে জানিত তুমি ডাকিবে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন।
(ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়—
মোহঘোরে— মহামোহে।)
আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন।
(জানি নে, জানি নে হে, আমি স্বপনে—
আমার এমন ভাগ্য হবে আমি জানি নে, জানি নে হে।)
জানি না কখন্ করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন।
(আমার হৃদয়গগন পূরিল তোমার চরণকিরণে—
তোমার করুণা-অরুণে।)
তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে—
হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন।
(যত বাঁধ ছিল যেখানে, ভেঙে গেল, ভেসে গেল হে।)
সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা—
আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন।
(তোমার চরণে গিয়ে লাগিবে আমার জীবনতরণী—
অভয়চরণে গিয়ে লাগিবে।)
Transliteration in English
Ke jaanito tumi daakibe aamare, chhilem nidramagono. Songsaro more mahamohoghore chhilo sada ghire saghono. Ghire chhilo, ghirechhilo hey aamay – Mohoghore – mohamohe.) Aaponar haate dibo je bedona, bhaasabe nayonjale, Ke jaanito habe aamar emon subhodin subholagono. (Jaani ne, jaani ne hey, aami swapone – Aamar emon bhagya hobe aami jaani ne, jaani ne hey) Jaani na kakhon koruna-orun utthilo udayachale, Dekhite dekhite kirone purilo aamar hridayogagono. (Aamar hridayogagono purilo tomar charanokirone – Tomar koruna-orune.) Tomar amritosaagoro hoite bonya aasilo kabe, Hridaye baahire jato bnaadh chhilo kakhon hoilo bhagono. (Jato bnaadh chhilo jekhane, bhenge gelo, bhese gelo hey.) Subatas tumi aaponi diyechho, parane diyechho aasha - Aamar jibanotaroni hoibe tomar charone magono. (Tomar chorine giye laagibe aamar jibanotaroni – Abhayocharone giye laagibe.)
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কে জানিত তুমি ডাকিবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন।
(ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়—
মোহঘোরে— মহামোহে।)
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।