শ্রাবণ, তুমি বাতাসে কার
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে—
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, ‘যা য় যা য় যায়।’
কদম ঝরে, ‘হা য় হা য় হায়।’
পুব-হাওয়া কয়, ‘ওর তো সময় নাই বাকি আর।’
শরৎ বলে, ‘যাক-না সময়, ভয় কিবা তার—
কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে
অসময়ের খেলা খেলে।’
কালো মেঘের আর কি আছে দিন,
ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, ‘কালোর এবার যাওয়াই ভালো।’
শরৎ বলে, ‘মিলিয়ে দেব কালোয় আলো—
সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে
কালিমা ওর মুছে ফেলে।’
Transliteration in English
Shraabon, tumi baatase kaar aabhas pele Pathe taari sakol baari dile dhele. Keya knaade, 'jaay jaay jaay.' Kadom jhare, 'haay haay haay.' Pub haawa koy, 'or to samoy naai baaki aar.' Sharot bale, 'jaak- na samoy, bhoy kiba taar - Kaatbe bela aakash maajhe bina kaaje Asamoyer khela khele.' Kaalo megher aar ki aachhe din, O je holo saathihin. Pub haawa koy, 'kaalor ebar jaawai bhaalo.' Sharot bale, 'miliye debe kaaloy aalo - Saajbe baadol aakash maajhe sonar saaje Kaalima or muchhe phele.'
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শ্রাবণ, তুমি বাতাসে কার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে—
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, ‘যা য় যা য় যায়।’
কদম ঝরে, ‘হা য় হা য় হায়।’
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।