একি মায়া, লুকাও

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

একি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না
যে। কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ
আপন ভুবন মাঝে।
বুঝতে নারি বনের বীণা তোমার প্রসাদ পাবে কিনা,
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে।
কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী।
রিক্তপাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে—
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে।

Transliteration in English

Eki maaya,   lukao kaaya    jirno shiter saaje.
Aamar    soy na,   soy na,    soy na praane, kichhute soy na je.
Kripon  hoye hey maharaj,    roibe ki aaj
Aapon bhubon-maajhe.
Bujhte naari boner bina    tomar prosad paabe kina,
Himer haaway gagon-bhora byakul rodon baaje.
Keno    morur paare kaatao bela rosher kaandari.
Lukiye aachhe kothay tomar ruper bhaandari.
Riktopaata shushko saakhe   kokil tomar koi go daake -
Shunyo sobha, mouno baani,   aamra mori laaje.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“একি মায়া, লুকাও” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“একি মায়া, লুকাও” গানটি শুরু হয়:

একি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না
যে। কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ
আপন ভুবন মাঝে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“একি মায়া, লুকাও” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“একি মায়া, লুকাও” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“একি মায়া, লুকাও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“একি মায়া, লুকাও” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান