এবার তো যৌবনের
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এবার তো যৌবনের কাছে
মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
‘জেনেছি’।
আবরণকে বরণ ক’রে
ছিলে কাহার জীর্ণ ঘরে?
আপনাকে আজ বাহির করে এনেছ?
‘এনেছি’।
এবার আপন প্রাণের কাছে
মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
মরণ-মাঝে অমৃতকে জেনেছ?
‘জেনেছি’।
লুকিয়ে তোমার অমরপুরী
ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
‘হেনেছি’।
Transliteration in English
Ebaar to joubanero kaachhe Menechho, haar menechho ? 'Menechhi'. Aapon-maajhe nutanke aaj jenechho ? 'Jenechhi'. Aaboranke baron kore Chhile kaahar jirno ghare ? Aaponake aaj baahir kore enechho ? 'Enechhi'. Ebaar aapon praaner kaachhe Menechho, haar menechho ? 'Menechhi'. Maron-maajhe amritoke jenechho ? 'Jenechhi'. Lukiye tomar amorpuri Dhula-osur kare churi, Taahare aaj maron-aaghat henechho ? 'Henechhi'.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এবার তো যৌবনের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এবার তো যৌবনের” গানটি শুরু হয়:
এবার তো যৌবনের কাছে
মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“এবার তো যৌবনের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“এবার তো যৌবনের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এবার তো যৌবনের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এবার তো যৌবনের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।