এই বুঝি মোর ভোরের
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে।
অবাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে॥
সকল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা,
নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে॥
সকাল বেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে,
সন্ধ্যাবেলা বাজায় বীণা কোন্ সুরে যে কেই বা জানে।
পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না হারা,
বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে॥
Transliteration in English
Ei bujhi mor bhorer taara elo snaajher taarar beshe. Abak-chokhe oi cheye roy chirodiner haasi hese. Sakal bela paai ni dekha, paari dilo kakhon eka, Namlo aalok-saagor-paare andhokarer ghaate ese. Sakal bela aamar hriday bhoriyechhilo pather gaane, Sondhyabela baajai bina kon sure je kei ba jaane. Porichayer raser dhaara kichhute aar hoy na haara, Baare baare natun kore chittoa aamar bhulabe se.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই বুঝি মোর ভোরের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে।
বাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে॥
সকল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা,
ন্ধকারের ঘাটে এসে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।