নিশীথশয়নে ভেবে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
ওগো অন্তরযামী॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নামিয়া পুলকে
মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী
ওগো অন্তরযামী॥
দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি ব’সে ঘরে তোমার নিশীথবিরামসাগরে
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি
ওগো অন্তরযামী॥

Transliteration in English

Nishithoshayone bhebe raakhi mone, ogo antarjaami,
Probhate prothamo nayono meliya tomare heribo aami
Ogo antarjaami.
Jaagiya bosiya shubhro aaloke   tomaro charone nomiya puloke
Mone bhebe raakhi dinero karmo tomare snopibo swaami
Ogo antarjaami.
Diner karmo saadhite saadhire    bhebhe raakhi mone mone
Karmo ante sondhabelay bosibo tomari sane.
Din abosane bhaabhi bose ghare   tomaro nishithobiramosaagore
Shraanto praaner bhaabona bedona nirobe jaaibe naami
Ogo antarjaami.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিশীথশয়নে ভেবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নিশীথশয়নে ভেবে” গানটি শুরু হয়:

ন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
ন্তরযামী॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নামিয়া পুলকে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নিশীথশয়নে ভেবে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নিশীথশয়নে ভেবে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নিশীথশয়নে ভেবে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নিশীথশয়নে ভেবে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান