এই তো ভরা হল

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।
ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেঁউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি—
নবমালতীগন্ধ-ঢালা।
বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে।
নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে—
উপবনের সৌরভভাষা,
বসতৃষিত মধুপের আশা।
রাত্রিজাগর রজনীগন্ধা—
করবী রূপসীর অলকানন্দা—
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।

Transliteration in English

Ei to bhora holo phule phule phuler daala.
Bhora holo -   Ke nibi ke nibi go, gnaathibi boronmaala.
Champa chameli sneuti beli
Dekhe ja saaji aaji rekhche meli -
Nabomaalotigandho-dhaala.
Boner maadhuri haron karo   torun aapon dehe.
Nabobodhu, milonoshubholagono-raatre lawo go baasarogehe -
Upoboner sourabhobhaasha,
Rasotrishito modhuper aasha.
Raatrijaagor rajonigandha -
Karobi ruposhir alokananda -
Golape golape miliya mileya rochibe miloner paala.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই তো ভরা হল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এই তো ভরা হল” গানটি শুরু হয়:

এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।
ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেঁউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এই তো ভরা হল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এই তো ভরা হল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এই তো ভরা হল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এই তো ভরা হল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান