ওই বুঝি কালবৈশাখী

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি।
ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে—
শোন্ দেখি ঘোর হুঙ্কারে নাম তোরই ওই যায় ডাকি।
তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে।
যা নড়ে তার দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে,
যা ভাঙা তাই ভাঙবে রে— যা রবে তাই থাক বাকি।

Transliteration in English

Oi  bujhi kaalboishaakhi
Sondha-aakash dey dhaaki.
Bhay ki re tor bhay kaare, dwaar khule dis chaar dhare -
Shon dekhi ghor hunkare naam tori oi jaay daaki.
Tor sure aar tor gaane
Dis saara tui or paane.
Ja nare taay dik nere, ja jaabe ta jaak chere,
Ja bhaanga taai bhaangbe re -  ja rabe taai thaak baaki.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওই বুঝি কালবৈশাখী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওই বুঝি কালবৈশাখী” গানটি শুরু হয়:

ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি।
ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে—
শোন্ দেখি ঘোর হুঙ্কারে নাম তোরই ওই যায় ডাকি।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওই বুঝি কালবৈশাখী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওই বুঝি কালবৈশাখী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওই বুঝি কালবৈশাখী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওই বুঝি কালবৈশাখী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান