ওগো সুন্দর, একদা কী জানি
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
ওগো সুন্দর, একদা কী জানি কোন্ পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে।
তখন প্রভাতে প্রথম তরুণ আলো
ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,
বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে॥
আজি এ ক্লান্ত দিবসের অবসানে
লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,
শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে—
সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে
পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,
ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে॥
Transliteration in English
Ogo sundaro, ekoda ki jaani kon punyero phale Aami bonophul tomaar maalay chhilaam tomaar gole. Takhon probhate prothomo toruno aalo Ghum-bhaanga chokhe dharaar legechhe bhaalo Bibhaase lolite nobinero bina bejechhe jale sthale. Aaji e klaanto dibasero abosaane Lupto aaloy paakhiro supto gaane, Shraanti aabeshe jodi aboshese jhare phul dhoratale - Sondhyabaatase andhokaarero paare Pichhe pichhe tabo uraaye choluko taare, Dhulay dhulay dirno jirno naa hok se pale pale
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো সুন্দর, একদা কী জানি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো সুন্দর, একদা কী জানি কোন্ পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে।
তখন প্রভাতে প্রথম তরুণ আলো
ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।