গানের সুরের আসনখানি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে। ঐ
যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে। আজ
সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে,
অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে।
Transliteration in English
Gaanero surero aasonkhaani paati pather dhaare. Ogo pothik, tumi ese bosbe baare baare. Oi je tomar bhorer paakhi nityo kare daakadaaki, Orun aalor kheyay jakhon eso ghaater paare, Mor probhatir gaankhanite dnaarao aamar dwaare. Aaj sakale megher chhaaya lutiye pare bone, Jal bhorechhe oi gagoner nil nayoner kone. Aajke ele natun beshe taaler bone maather shese, Omni chale jeyo naako gopanosanchare. Dnaariyo aamar meghla gaaner baadol-andhokare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গানের সুরের আসনখানি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে। ঐ
যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
রুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।