গন্ধরেখার পন্থে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি,
লেখন রে মোর, ছন্দ-ভানার প্রজাপতি—
স্বপ্নবনের ছায়ায় আলোয় বেড়াস্ দুলি
পরান-কণার বিন্দুসুরার নেশার ঘোরে।
চৈত্র-হাওয়ায় যে চঞ্চলের ক্ষণিক বাসা
পাতায় পাতায় করিস প্রচার তাহার ভাষা—
অপ্সরীদের দোলের দিনের আবির-ধূলি
কৌতুকে তোর পাঠায় কে তোর পাখায়
ভ’রে। তোর মাঝে মন কীর্তি আপন নিষ্কাতরেই করল
হেলা। তার সে চিকন রঙের লিখন ক্ষণেকরেই খেয়াল
খেলা। সুর বাঁধে আর সুর সে হারায় দণ্ডে পলে,
গান বহে যায় লুপ্ত সুরের ছায়ার তলে,
পশ্চাতে আর চায় না তাহার চপল তুলি—
রয় না বাঁধা আপন ছবির রাখীর ডোরে।

Transliteration in English

Gandhorekhar panthe tomar shunye goti,
Lekhan re mor chhando-daanar projapati –
Swapnoboner chhaay aaloy beras duli
Paran-kanar bindusurar neshar ghore.
Choitro-haaway je chanchaler khonik baasa
Paatay paatay koris prochar taahar bhaasha –
Apsarider doler diner abir-dhuli
Koutuke bhor paathay ke tor paakhay bhore.
Tor maajhe mon kirti aapon niskatarei korlo hela.
Taar chikan ranger likhan khanektarei kheyal khela.
Sur bnaadhe aar sur se haray dande pale,
Gaan bohe jaay lupta surer chhaayar tale,
Paschate aar chaay na taahar chapal tuli –
Roy na bnaadha aapon chhobir raakhir dore.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গন্ধরেখার পন্থে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গন্ধরেখার পন্থে” গানটি শুরু হয়:

গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি,
লেখন রে মোর, ছন্দ-ভানার প্রজাপতি—
স্বপ্নবনের ছায়ায় আলোয় বেড়াস্ দুলি
পরান-কণার বিন্দুসুরার নেশার ঘোরে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গন্ধরেখার পন্থে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গন্ধরেখার পন্থে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গন্ধরেখার পন্থে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গন্ধরেখার পন্থে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান