মোর পথিকেরে বুঝি

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মোর পথিকেরে বুঝি এনেছ এবার মোর করুণ রঙিন পথ!
এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে
রথ॥ সে যে সাগরপারের বাণী মোর পরানে দিয়েছে
আনি, আহা তার আঁখির তারার যেন গান গায় অরণ্যপর্বত॥
দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন—
কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু’নয়ন।
ওগো নিদারুণ পথ, জানি— জানি পুন নিয়ে যাবে টানি, আহা, তারে—
চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ॥

Transliteration in English

Mor pothikere bujhi enechho ebar mor karuno rongino path !
Esechhe esechhe aaha angone esechhe, mor duware legechhe rath.
Se je saagoropaarero baani   mor   parane diyechhe aani, aaha
Taar aankhiro taaray jeno gaan gaay aronyoparbat.
Dukhosukher e paare, o paare, dolaay aamar mon -
Keno akarono oshrusolile bhore jaay dunayon.
Ogo nidarun path, jaani -  jaani   puno niye jaabe taani, aaha, taare -
Chirodin mor je dilo bhoriya jaabe se swaponobat.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোর পথিকেরে বুঝি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মোর পথিকেরে বুঝি” গানটি শুরু হয়:

মোর পথিকেরে বুঝি এনেছ এবার মোর করুণ রঙিন পথ!
ঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে
রথ॥ সে যে সাগরপারের বাণী মোর পরানে দিয়েছে
রণ্যপর্বত॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মোর পথিকেরে বুঝি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মোর পথিকেরে বুঝি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মোর পথিকেরে বুঝি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মোর পথিকেরে বুঝি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান