হেলাফেলা সারা বেলা
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
হেলাফেলা সারা বেলা একি খেলা আপন-সনে। এই
বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে।
আঁখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি,
দুটি ফোঁটা নয়নসলিল রেখে যায় এই নয়নকোণে।
কোন্ ছায়াতে কোন্ উদাসী দূরে বাজায় অলস বাঁশি,
মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে। সারা
দিন গাঁথি গান কারে চাহে, গাহে প্রাণ—
তরুতলে ছায়ার মতন বসে আছি ফুলবনে।
Transliteration in English
Helaphela saarabela eki khela aapon-sane. Ei baatase phuler baase mukhokhaani kaar pare mone. Aankhir kaachhe beray bhaasi ke jaane go kaahar haasi, Duti phota nayonsolil rekhe jaay ei nayonkone. Kon chhaayate kon udaasi dure baajay alas bnaashi, Mone hoy kaar moner bedon knede beray bnaashir gaane Saaradin gnaathi gaan kaare chaahe, gaahe praan - Torutale chhaayar moton bose aachhi phulobone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হেলাফেলা সারা বেলা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হেলাফেলা সারা বেলা একি খেলা আপন-সনে। এই
বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে।
আঁখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি,
দুটি ফোঁটা নয়নসলিল রেখে যায় এই নয়নকোণে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।