বুঝেছি বুঝেছি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়!
ও মিছে আদর তবে না করিলে নয়?
ও শুধু বাড়ায় ব্যথা— সে-সব পুরানো কথা
মনে করে দেয় শুধু, ভাঙে এ হৃদয়।
প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
আমি যত বুঝি তত কে বুঝিবে আর।
প্রেম যদি ভুলে থাক সত্য ক’রে বলো-নাকো—
করিব না মুহূর্তের তরে তিরস্কার। আমি
তো বলেই ছিনু, ক্ষুদ্র আমি নারী
তোমার ও প্রণয়ের নহি অধিকারী।
আর-কারে ভালোবেসে সুখী যদি হও শেষে
তাই ভালোবেসো নাথ, না করি বারণ।
মনে ক’রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা,
পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ।

Transliteration in English

Bujhechhi bhujhechhi sakha, bhengechhe pronay !
O michhe aadar tabe na korile noy ?
O shudhu baaray byatha -   se sab purano katha
Mone kore deye shudhu, bhaange e hriday.
Proti haasi proti katha proti byabohar
Aami jato bujhi tato ke bujhibe aar.
Prem jodi bhule thaako satyo kore balo-naako -
Koribo na muhurter tare tiraskar.
Aami to bolei chhinu, khudro aami naari
Tomar o pronayer naahi odhikari.
Aar kaare bhaalobese sukhi jodi hawo sheshe
Taai bhaalobesho naath, na kori baaran.
Mone kore mor katha michhe peyo naako byatha,
Purano premer katha koro na smaron.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বুঝেছি বুঝেছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বুঝেছি বুঝেছি” গানটি শুরু হয়:

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়!
ও মিছে আদর তবে না করিলে নয়?
ও শুধু বাড়ায় ব্যথা— সে-সব পুরানো কথা
মনে করে দেয় শুধু, ভাঙে এ হৃদয়।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বুঝেছি বুঝেছি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বুঝেছি বুঝেছি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বুঝেছি বুঝেছি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বুঝেছি বুঝেছি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান