বসন্ত আওল রে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী কানন ছাওল রে।
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ-’পর বোলই কুহুকুহু অহরহ কোকিলকুল।
সখি রে, উচ্ছল প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ,
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান!
বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে— দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম, হৃদিবসন্ত সো মাধা!
ভানু কহে— অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্লবাসনা-বাসে।
Transliteration in English
Basanta aawala re ! Madhukara gun gun, amuyamanjari kanana chhawala re. Shuna shuna sajani, hridaya praan mama harakhe aakul bhela, Jara jara rijhase dukkhadahana saba dur dur chali gelo. Marame bahai basantasamiran, marame phutoi phul, Maramakunja para boloi kuhu kuhu aharaha kokilakul. Sakhi re, uchchhal premabhare aba dhaladhala bihwala praan , Mugdha nikhilaman dakkhinpabane gaay rabhasarasagaan ! Basantabhushanabhushita tribhubana kahichhe dukhinee raadha, Knahi re so priya, knahi so priyatama, hridibasanta so madha ! Bhanu kahe ati gahana rayana aba, basantasameerashwase Modita bihwala chittakunjatala phullabasana-base.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বসন্ত আওল রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বসন্ত আওল রে!
মুয়ামঞ্জরী কানন ছাওল রে।
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।