হে মোর দেবতা
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
কী অমৃত তুমি চাহ করিবারে পান?
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি,
আমার মুগ্ধ শ্রবণে নীরব বহি
শুনিয়া লইতে চাহ আপনার গান।
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি
রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী।
তারি সাথে, প্রভু, মিলিয়া তোমার প্রীতি
জাগায়ে তুলিছে আমার সকল গীতি—
আপনারে তুমি দেখিছ মধুর রসে
আমার মাঝারে নিজেরে করিয়া দান।
Transliteration in English
Hey mor debota, bhoria e deho praan Ki amrito tumi chaaho koribare paan ? Aamar nayone tomar biswochhobi Dekhiya loite saadh jaay tabo kobi, Aamar mugdha srobane nirabo rohi Shuniya loite chaaho aaponar gaan. Aamar chitye tomaro srishtikhaani Rochia tulichhe bichitro tabo baani. Taari saathe, probhu, miliya tomar priti Jaagaye tulichhe aamar sakal giti, Aapnare tumi dekhichho modhur rase Aamar maajhare nijere koriya daan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হে মোর দেবতা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
মৃত তুমি চাহ করিবারে পান?
আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।