হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হে সন্ন্যাসী,
হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য।
কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন।
যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ।
বিচ্ছেদভারে বনচ্ছায়ারে করে বিষণ্ণ— হও প্রসন্ন।
সাজাবে কি ডালা, গাঁখিবে কি মালা মরণসত্রে!
তাই উত্তরী নিলে ভরি ভরি শুকানো পত্রে?
ধরণী যে তব তাণ্ডবে সাথি প্রলয়বেদনা নিল বুকে পাতি।
রুদ্র, এবারে বরবেশে তারে করো গো ধন্য— হও প্রসন্ন।

Transliteration in English

Hey sonnyasi,
Himgiri phele    niche neme ele   kiser jonyo.
Kundomaloti    koriche minoti    hawo prosanno.
Jaaha kichhu mlaan biras jirno   dike dike dile kori bikirno.
Bichchhedbhaare    bonochchhaayare    kare bishanno -  hawo prosanno.
Saajabe ki daala,    gnaathibe ki maala   maronsatre !
Taai uttori    nile bhori bhori    shukano psatre ?
Dharoni je tabo taandabe saathi    prolayobedona nilo buke paati.
Rudro, ebare barbeshe taare    karo go dhonyo -   hawo prosanno.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে” গানটি শুরু হয়:

হে সন্ন্যাসী,
হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য।
কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন।
যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান