হৃদয় আমার ওই বুঝি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী
ঢেউ আসে— বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম
উল্লাসে। তোমার মোহন এল সোহন বেশে, কুয়াশায় গেল ভেসে—
এল তোমার সাধনধন উদার আশ্বাসে।
অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা—
জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা।
এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে—
বুঝি এল তোমার পথের সাথি উতল উচ্ছ্বাসে।

Transliteration in English

Hriday aamar, oi bujhi tor    phaalguni dheu aase.
Bera-bhaangar maton naame    uddam ullaase.
Tomar    mohon elo sohano beshe,     kuwashabhaar gelo bhese -
Elo tomar sadhanodhon    udaar aashwashe.
Aronye tor shur chhilo na,    baatas hime bhara -
Jirno paatay kirno kaanon,   pushpobihin dhara.
Ebaar    jaag re hatash, aay re chhute    abosader bnaadhon tute -
Bujhi    elo tomar pather saathi    utalo uchchhase.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হৃদয় আমার ওই বুঝি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হৃদয় আমার ওই বুঝি” গানটি শুরু হয়:

হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী
ঢেউ আসে— বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম
উল্লাসে। তোমার মোহন এল সোহন বেশে, কুয়াশায় গেল ভেসে—
এল তোমার সাধনধন উদার আশ্বাসে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হৃদয় আমার ওই বুঝি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হৃদয় আমার ওই বুঝি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হৃদয় আমার ওই বুঝি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হৃদয় আমার ওই বুঝি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান