উদাসিনী-বেশে বিদেশিনী
দেখা হয়েছে: 15
Bangla Lyrics
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥
পুবের হাওয়ায় তরীখানি তার এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ
হানি॥ মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত
ঢেউ। যারা চলে যায় ফেরে না তো হায় পিছু-পানে
আর কেউ। মনে জানি কারো নাগাল পাব না— তবু যদি মোর উদাসী
ভাবনা কোনো বাসা পায় সেই দুরাশায় গাঁথি সাহানায় বাণী॥
Transliteration in English
Udaasini beshe bidesini ke se naaiba taahare jaani, Range range likha aanki marichika mone mone chhabikhani. Puber haaway torikhaani taar ei bhaanga ghat kabe holo paar Dur nilimar bokkhe taahar uddhato beg haani. Mugdho aalose gani eka bose palaataka jato dheu. Jaara chole jaay phere na to haai pichhu-paane aar keu. Mone jaani kaaro naagal paabo naa- tobu jodi mor udaasi bhaabona Kono baasa paay sei duraashaay gnaathi saahanay baani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“উদাসিনী-বেশে বিদেশিনী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥
পুবের হাওয়ায় তরীখানি তার এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।