আজি শরততপনে প্রভাতস্বপনে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়। ওই
শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়—
কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায়
গো। আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয়
গো— তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় ‘এ নহে, এ নহে, নয়
গো’। কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্ ছায়াময়ী
অমরায়। আজি কোন্ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে
যায় গো। আজি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে
আর। আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার।
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো।

Transliteration in English

Aaji sharototapone probhatoswapone ki jaani  paran ki je chaay.
Oi sephalir shaakhe ki boliya daake bihago bihagi ki je gaay go.
Aaji modhuro baatase hridayo udaase, rahe na aabase mono haay -
Kon kusumero aashe kon phulobaase sunilo aakashe mono dhaay go.
Aaji ke jeno go naai, e probhate taai jibano biphalo hoy go.
Taai chaari dike chaay, mono knede gaay  'E nahe, e nahe, noy go'.
Kon swaponero deshe aachhe elokeshe kon chhaayamoy amoray.
Aaji kon upobone, birahobedone aamari kaarone knede jaay go.
Aaji jodi gnaathi gaan aathiroparan, se gaan shunabo kaare aar.
Aami jodi gnaathi maala loy phulo daala, kahare parabo phulohaar.
Aami  aamar e praan jodi kori daan, dibo praan tabe kaar paay.
Sada bhoy hoy mone paachhe ajatone mone mone keho byatha paay go.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি শরততপনে প্রভাতস্বপনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি শরততপনে প্রভাতস্বপনে” গানটি শুরু হয়:

আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়। ওই
শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়—
কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায়

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি শরততপনে প্রভাতস্বপনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি শরততপনে প্রভাতস্বপনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি শরততপনে প্রভাতস্বপনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি শরততপনে প্রভাতস্বপনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান