জননীর দ্বারে আজি
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে॥
অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি,
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
মার আহ্বানবাণী রটাও ভুবনমাঝে॥
আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে। আজি
প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে। আজি
উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,
নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা,
পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা,
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে॥
Transliteration in English
Janonir dwaare aaji oi shuno go shankho baaje. Theko na theko, ore bhaai magon mithya kaaje. Argho bhoriya aani dharo go pujar thaali, Ratonprodipkhani jatone aano go jwaali, Bhori loye dui paani bohi aano phulodaali, Maar ahwanbaani ratao bhubanomaajhe. Aaji prosanno pabone nobin jibon chhutichhe. Aaji prophullo kusume nabo sugandho utthichhe. Aaji ujjal bhaale tolo unnato maatha, Nabosongittale gaao gombhir gaatha, Paro maalyo kapaale nabopallabo-gnaatha, Subho sundaro kaale saajo saajo nabo saaje.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জননীর দ্বারে আজি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে॥
র্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি,
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।