যতখন তুমি আমায়
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে।
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার
মাঝে এ গান লাগবে বুঝি
কাজে তোমার সুরের রঙের রঙিন
নাটে। তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,
তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া।
আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায় বেঁধেছি গানগুলি
তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে।
Transliteration in English
Jatokhan tumi aamay bosiye raakho baahir-baate Tatokhan gaaner pare gaan geye mor prohar kaate. Jabe shubhokhane daak pare sei bhitar-sabhar maajhe E gaan laagbe bujhi kaaje Tomar surer ranger rongin naate. Tomar phaagundiner bokul chnaapa, shrabandiner keya, Taai dekhe to shuni tomar kemon je taan deya. Aami utal praane aakash paane hridaykhani tuli Binay bnedhechhi gaanguli Tomar snaajh-sakaler surer tthaate.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যতখন তুমি আমায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে।
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার
মাঝে এ গান লাগবে বুঝি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।