যেতে যদি হয় হবে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

যেতে যদি হয় হবে—
যাব, যাব, যাব তবে॥
লেগেছিল কত ভালো এই-যে আঁধার আলো—
খেলা করে সাদা কালো উদার নভে।
গেল দিন ধরা-মাঝে কত ভাবে, কত কাজে,
সুখে দুখে কভু লাজে, কভু গরবে॥
প্রাণপণে কত দিন শুধেছি কঠিন ঋণ,
কখনো বা উদাসীন ভুলেছি সবে।
কভু ক’রে গেনু খেলা, স্রোতে ভাসাইনু ভেলা,
আনমনে কত বেলা কাটাই
ভবে॥ জীবন হয় নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি,
যদি কিছু রহে বাকি কে তাহা লবে!
দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে
যাব চলে হাসিমুখে— যাব নীরবে॥

Transliteration in English

Jete jodi hoy habe -
Jaabo jaabo, jaabo tabe.
Legechhilo kato bhaalo   ei je aandhar aalo -
Khela kare sada kaalo udaar nabhe.
Gelo din dhara-maajhe    kato bhaabe, kato kaaje,
Sukhe dukhe kobhu laaje, kobhu garobe.
Praanpane kato din   sudhechhi kotthin rin,
Kakhono ba udasin bhulechhi sabe.
Kobhu kore genu khela, srote bhaasainu bhela,
Aanmone kato bela kaatanu bhobe.
Jibon hoy ni phnaki,   phale phule chhilo dhaaki,
Jodi kichhu rahe baaki ke taaha lobe !
Dewa newa jaabe chuke, bojha-khose-jaawa buke
Jaabo chole haasimukhe -   jaabo nirabe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যেতে যদি হয় হবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“যেতে যদি হয় হবে” গানটি শুরু হয়:

যেতে যদি হয় হবে—
যাব, যাব, যাব তবে॥
লেগেছিল কত ভালো এই-যে আঁধার আলো—
খেলা করে সাদা কালো উদার নভে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“যেতে যদি হয় হবে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“যেতে যদি হয় হবে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যেতে যদি হয় হবে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“যেতে যদি হয় হবে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান