ঝড়ে যায় উড়ে যায়

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি।
ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে নারি টানি।
আমার রইল না লাজলজ্জা, আমার ঘুচল গো সাজসজ্জা—
তুমি দেখলে আমারে এমন প্রলয়-মাঝে আনি
আমায় এমন মরণ হানি।
হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে,
চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে।
তবে নিশীথগগন জুড়ে আমার যাক সকলই উড়ে,
এই দারুণ কল্লোলে বাজুক আমার প্রাণের বাণী
কোনো বাঁধন নাহি মানি।

Transliteration in English

Jhare     jaay ure jaay go    aamar mukher aanchalkhaani.
Dhaaka    thaake na haay go,   tabe raakhite naari taani.
Aamar roilo na laajlajja,   aamar ghuchlo go saajsajja -
Tumi    dekhle aamare    emon    proloy-maajhe aani
Aamay   emon maron haani.
Hatthat   aakash ujali   kaare    khnuje ke oi chale,
Chamak laagay bijuli aamar aandhar gharer tale.
Tabe nishth gagon jure aamar jaak sakoli ure,
Ei daarun kallole    baajuk    aamar praaner baanii
Kono bnaadhon naahi maani.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ঝড়ে যায় উড়ে যায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ঝড়ে যায় উড়ে যায়” গানটি শুরু হয়:

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি।
ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে নারি টানি।
আমার রইল না লাজলজ্জা, আমার ঘুচল গো সাজসজ্জা—
তুমি দেখলে আমারে এমন প্রলয়-মাঝে আনি

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ঝড়ে যায় উড়ে যায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ঝড়ে যায় উড়ে যায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ঝড়ে যায় উড়ে যায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ঝড়ে যায় উড়ে যায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান