জীবনে আমার যত আনন্দ
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ।
যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত॥
বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে।
পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার, পুত্র আমার,
সকলের সাথে প্রবেশি হৃদয়ে
তুমি আছ মোর সাথ॥
Transliteration in English
Jibone aamar jato aanondo peyechhi dibaso-raat Sabar maajhare aajike tomare smoribo jibanonaath. Je din tomar jagot nirokhi haroshe paran utthichhe puloki Se din aamar nayone hoyechhe tomar nayonpaat. Baare baare tumi aaponar haate swaade sourabhe gaane Baahir hoite paros korechho antaromaajhkhaane. Pita maata bhraata sab poribar, mitro aamar, putra aamar, Sakoler saathe probeshi hridaye Tumi aachho mor saath.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জীবনে আমার যত আনন্দ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ।
যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।