কেন গো সে মোরে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস।
কেন গো বিষন্ন আঁখি আমি যবে কাছে থাকি,
কেন উঠে মাঝে মাঝে আকুল নিশ্বাস।
আদর করিতে মোরে চায় কতবার,
সহসা কী ভেবে যেন ফেরে সে আবার।
নত করি দু নয়নে কী যেন বুঝায় মনে,
মন সে কিছুতে যেন পায় না আশ্বাস।
আমি যবে ব্যগ্র হয়ে ধরি তার পাণি
সে কেন চমকি উঠি লয় তাহা টানি।
আমি কাছে গেলে হায় সে কেন গো সরে যায়—
মলিন হইয়া আসে অধর সহাস।
Transliteration in English
Keno go se more jeno kare na bishwas. Keno go bishanno aankhi aami jabe kaachhe thaaki, Keno utthe maajhe maajhe aakul nishwas. Aador korite more chaay katobar, Sahosa ki bhebe jeno phere se aabar. Nato kori du nayane ki jeno bujhaay mone, Mon se kichhute jeno paay na aashwas. Aami jabe byagro hoye dhori taar paani Se jano chamoki utthi loy taaha taani. Aami kaachhe gele haay se keno go sore jaay – Molin hoiya aase adhar sahaas.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন গো সে মোরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস।
কেন গো বিষন্ন আঁখি আমি যবে কাছে থাকি,
কেন উঠে মাঝে মাঝে আকুল নিশ্বাস।
আদর করিতে মোরে চায় কতবার,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।