খরবায়ু বয় বেগে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে,
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল—
হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কার নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার—
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলোমলো করে
আজ তাই ও। হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না ‘যাই কি নাই যাই রে’।
সংশয়পারাবার অন্তরে হবে পার,
উদ্বেগে তাকায়ো না বাইরে।
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
হয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল—জয় জয় জয়গান
গাইয়ো। হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
Transliteration in English
Kharobaayu boy bege, chaaridik chhaay meghe, Ogo neye, naaokhani baaiyo. Tumi koshe dharo haal, aami tule bnaadhi paal - Hnaai maaro maaro taan hnaaiyo. Shrinkhale baarbar jhaanjhano jhaankar, noy e to taronir krandono shankaar - Bandhano durbar sojhyo na hoy aar, talomalo kare aaj taai o. Hnaai maaro maaro taan hnaaiyo. Goni goni din khan chanchalo kori mon Bolo na, 'Jaai ki naai jaai re'. Sangshoypaarabar antare habe paar, Udbege taakayo na baaire. Jodi maate mahakaal, uddaam jatajaal jhare hoy luntthito dheu utthe uttal, Hoyo naako kuntthito, tale taar diyo taal - joy joy joygaan gaaiyo. Hnaai maaro maaro taan hnaaiyo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“খরবায়ু বয় বেগে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে,
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল—
হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।