কোন্ খেপা শ্রাবণ
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়।
মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে,
শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে
যায়। কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে
কানে লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন—
পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়।
Transliteration in English
Kon khepa shraabon chhute elo aashwineri aanginaay. Duliye jata ghanoghata paagol haawar gaan se gaay. Maathe maathe pulok jaage chhaayanater nrityoraage, Sharot robir sonar aalo udaas hoye miliye jaay. Ki kotha se bolte elo bhora kheter kaane kaane Lutiye pora kiser knaadon utthechhe aaj nobin dhaane. Meghe aadhir aakash keno daana mela gorur jeno - Path bhola ek pothik ese pather bedon aanlo dhoray.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কোন্ খেপা শ্রাবণ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়।
মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে,
শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।