সুর ভুলে যেই ঘুরে বেড়াই
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।
উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা
মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে—
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা
যে। বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায়
হাওয়ায় চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।
তোমায় বসাই এ-হেন ঠাই ভুবনে মোর আর-কোথা নাই,
মিলন হবার আসন হারাই আপন-মাঝে—
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।
Transliteration in English
Sur bhule jei ghure berai kebal kaaje Buke baaje tomar chokher bhartsona je. Udhaao aakash udaar dhara sunilo-shyamal-sudhay-bhora Milay dure, parosh taader mele na je - Buke baaje tomar chokher bhartsona je. Bishwa je sei surer pather haaway haaway Chitto aamar byakul kare aasha-jaaway. Tomay basai e-heno thnaai bhubane mor aar-kotha naai, Milan habar aasan haarai aapon maajhe - Buke baaje tomar chokher bhartsona je.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সুর ভুলে যেই ঘুরে বেড়াই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।
উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা
মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।