মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তোমায় করি গো নমস্কার।
মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তোমায় করি গো নমস্কার। এই
নম্র নীরব সৌম্য গভীর আকাশে
তোমায় করি গো নমস্কার। এই
শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তোমায় করি গো নমস্কার। এই
ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে
তোমায় করি গো নমস্কার। এই
স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
তোমায় করি গো নমস্কার। এই
কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তোমায় করি গো নমস্কার। এই
গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে
তোমায় করি গো নমস্কার।
Transliteration in English
Mor sondhay tumi sundarobeshe esechho, Tomay kori go namoskar. Mor andhokarer antore tumi hesechho, Tomay kori go namoskar. Ei namro nirab soumyo gobhir aakashe Tomay kori go namoskar. Ei shaanto sudhir tandranibir baatase Tomay kori go namoskar. Ei klaanto dharar shymalaanchalo-aasone Tomay kori go namoskar. Ei stabdho taarar mounomantrobhaashone Tomay kori go namoskar. Ei karmo ante nibhrito paanthoshalate Tomay kori go namoskar. Ei gandhogahono sondhyakusumo-maalate Tomay kori go namoskar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তোমায় করি গো নমস্কার।
ন্তরে তুমি হেসেছ,
তোমায় করি গো নমস্কার। এই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।