মুখখানি কর মলিন
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা—
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা।
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে—
জানি তুমি তারে-ভুলিবে না কোনোমতে
যার সাথে তব হল এক দিন মিলনমেলা।
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।
খনে খনে এই চিরবিরহের ভান,
খনে খনে এই ভয়রোমাঞ্চদান—
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা।
Transliteration in English
Mukhokhaani karo molin bidhur jaabar bela - Jaani aami jaani, se tabo modhur chhaler khela. Gopan chinho enke jaabe tabo rathe - Jaani tumi taare bhulibe na konomate Jaar saathe tabo holo ek din milanomela. Jaani aami jaabe aankhijal bhore rasero snaane Milanero bij onkur dhare nobino praane. Khane khane ei chirobirohero bhaan, Khane khane ei bhay romanchodaan - Tomar pronoye sotyo sohage mithya hela.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মুখখানি কর মলিন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা—
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা।
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে—
জানি তুমি তারে-ভুলিবে না কোনোমতে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।