না চাহিলে যারে পাওয়া

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে,
দিবসে সে ধন হারায়েছি আমি— পেয়েছি আঁধার রাতে। না
দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো-
তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে।
তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল।
মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে,
শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়নপাতে।

Transliteration in English

Na chaahile jaare paawa jaay,   teyagile aase haate,
Dibase se dhan haarayechhi aami -   peyechhi aandharo raate.
Na dekhibe taare, paroshibe na go,   taari paane praan mele diye jaago -
Taaray taaray rabe taari baani,   kusume phutibe praate.
Taari laagi jato phelechhi oshrujal
Binabaadinir shatodalodale   korichhe se talomal.
Mor gaane gaane paloke paloke    jhalosi utthichhe jhaloke jhaloke,
Shaanto haasiro koruno aaloke    bhaatichhe nayonpaate.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“না চাহিলে যারে পাওয়া” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“না চাহিলে যারে পাওয়া” গানটি শুরু হয়:

না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে,
দিবসে সে ধন হারায়েছি আমি— পেয়েছি আঁধার রাতে। না
দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো-
তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“না চাহিলে যারে পাওয়া” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“না চাহিলে যারে পাওয়া” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“না চাহিলে যারে পাওয়া” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“না চাহিলে যারে পাওয়া” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান