নদীপারের এই আষাঢ়ের
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥
সবুজ-নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে দিলে,
জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী,
নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥
এমনি করে চলতে পথে ভবের কুলে
দুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে।
সে ফুলগুলি চেতনাতে গেঁথে তুলিস দিবস-রাতে,
দিনে দিনে আলোর মালা ভাগ্য মানি—
নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥
Transliteration in English
Nodipaarer ei aasharer probhatkhaani Ne re o mon, ne re aapon praane taani. Sabuj nile sonay mile je sudha ei chhoriye dile, Jaagiye dile aakashtale gobhir baani, Ne re, o mon, ne re aapon praane taani. Emni kore cholte pathe bhaber kule Dui dhaare ja phul phute sab nis re tule. Se phulguli chetonate gnethe tulis dibas raate, Dine dine aalor maala bhaagyo maani - Ne re, o mon, ne re aapon praane taani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নদীপারের এই আষাঢ়ের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥
সবুজ-নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে দিলে,
জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।