ওগো দেবতা আমার
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ওগো দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,
তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি।
প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ
হইল আঁখি। এ পূজা কি তবে সবই বৃথা হবে। কেঁদে কি ফিরিবে
দাসী। এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি
থালি। আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি। এ
দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে।
দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।
Transliteration in English
Ogo debota aamar, paashandebota, hridimondirobaasi, Tomari charone ujaar korechhi sakol kusumoraashi. Probhat aamar sondhya hoilo, andho hoilo aankhi. E puja ki tabe sabi britha habe. Kende ki phiribe daasi. Ebaar praaner sakol baasona saajaye enechhi thaali. Aandhar dekhiya aarotir tare prodeep enechhi jwaali. E deep jakhon nibibe takhon ki rabe pujar tare. Duwar dhoriya dnaaraye rohibo nayoner jale bhaasi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো দেবতা আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,
তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি।
ন্ধ
হইল আঁখি। এ পূজা কি তবে সবই বৃথা হবে। কেঁদে কি ফিরিবে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।