ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার— নাইকো দেরি, নাইকো দেরি।
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো—
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে
ফেরাফেরি। মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া—
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায় যাক্‌-না চুলায় গো—
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি।

Transliteration in English

Oi sagorer dheuye dheuye baajlo bheri, baajlo bheri.
Kakhon aamar khulbe duwar -   naaiko deri, naaiko deri.
Tomar to noy gharer mela, koner khela go -
Tomar sange bisham range jagot jure pheraphri.
Maron tomar paarer tori, knaadan tomar paaler haawa -
Tomar beena baajai praane beriye jaawa, haariye jaawa.
Bhaanglo jaaha porlo dhulay   jaak-na chulay go -
Bhorlo ja tai dekh-na, re bhaai, baatas gheri, aakash gheri.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে” গানটি শুরু হয়:

ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার— নাইকো দেরি, নাইকো দেরি।
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো—
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান