আপনহারা মাতোয়ারা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে— ওগো
সাকী, দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে।
রসের ধারা সুধায় ছাঁকা, মৃগনাভির আভাস মাখা গো,
বাতাস বেয়ে সুবাস তারি দূরের থেকে মাতায় মোরে।
মুখ তুলে চাও ওগো প্রিয়ে— তোমার হাতের প্রসাদ দিয়ে
এক রজনীর মতো এবার দাও-না আমায় অমর ক’রে।
নন্দননিকুঞ্জশাখে অনেক কুসুম ফুটে থাকে গো,
এমন মোহন রূপ দেখি নাই, গন্ধ এমন কোথায় ওরে
Transliteration in English
Aaponhaara maatowara aachhi tomar aasha dhore. Ogo saakee, debe na ki peyala mor bhore bhore. Rasero dhaara sudhay chhnaaka, mrigonaabhir aabhaso maakha go, Baatas beye subas taari durer theke maatay more. Mukh tule chaao ogo priye - tomar haater prosad diye Ek rajonir moto ebaar daao na aamay aamar kore. Nandanonikunjoshaakhe anek kusum phute thaake go, Emon mohan rup dekhi naai, gandho emon kothay ore.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আপনহারা মাতোয়ারা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে— ওগো
সাকী, দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে।
রসের ধারা সুধায় ছাঁকা, মৃগনাভির আভাস মাখা গো,
বাতাস বেয়ে সুবাস তারি দূরের থেকে মাতায় মোরে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।